---Advertisement---

Auto Image Slider

১৫তম বর্ষে কুমুদ সাহিত্য মেলা যেন ‘চাঁদের হাট’

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, মঙ্গলকোট: ‘বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদের বাঁকে, জল যেখানে সোহাগ করে স্থল কে ঘিরে রাখে’, হ্যাঁ পল্লি ও প্রকৃতি প্রেমিক কবি কুমুদরঞ্জন মল্লিকের এই কবিতার লাইন আট থেকে আশি প্রত্যেকেই জানে। সোমবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের বসতভিটে ‘মধুকর’ প্রাঙ্গনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা। এবার পনেরো বছরে পড়লো দক্ষিণবঙ্গের বৃহত্তর এই সাহিত্য মেলা টি।

বিজ্ঞাপন

কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক মোল্লা জসিমউদ্দিন ২০১০ সালে এই সাহিত্য মেলা শুরু করেন। এদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪ টে অবধি চলে সাহিত্য – সংস্কৃতি বিষয়ক সভাটি।এবার যুগ্ম উদ্বোধক হিসাবে ছিলেন আনসার মন্ডল (এজিপি – কলকাতা হাইকোর্ট) এবং সিদ্ধার্থ মুখোপাধ্যায় (সাধারণ সম্পাদক – রবীন্দ্র ভারতী সোসাইটি)। যুগ্ম প্রধান অতিথি হিসেবে ছিলেন পদ্মশ্রী প্রাপক লোকসংগীত শিল্পী রতন কাহার। যুগ্ম অনুষ্ঠান সভাপতি হিসাবে ছিলেন দিলীপ বিশ্বাস (ডেপুটি সেক্রেটারি – রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর) এবং শফিকুল ইসলাম দুলাল (সাংবাদিক ও সঞ্চালক)।

বিশিষ্ট অতিথি হিসেবে ছিলেন সমরেন্দু চক্রবর্তী ( মুখ্য আইন প্রশিক্ষক – আরক্ষা প্রশিক্ষণ বিদ্যালয় কলকাতা পুলিশ), মধুসূদন ঘোষ (আইসি -মঙ্গলকোট), সঞ্জয় ঘোষ (ভাইস চেয়ারম্যান – বর্ধমান জেলা বার এসোসিয়েশন),  সমীর মজুমদার ( অবর বিদ্যালয় পরিদর্শক – কলকাতা ১৭ নং চক্র), সোনালী কাজি (সঙ্গীতশিল্পী ও বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের নাতনি), ডক্টর রমজান আলি (লেখক), মধুসূদন কোঁয়ার (সমাজসেবী), প্রমুখ।

সোমবার ১৫ জন কে গুণীজন সংবর্ধনা দেওয়া হয় উক্ত কমিটির তরফে। এবার সংবর্ধনা পেলেন সমীর গোস্বামী ( প্রাক্তন মুখ্য জনসংযোগ আধিকারিক – ভারতীয় রেল), চন্দ্রশেখর বাগ (আইনজীবী – কলকাতা হাইকোর্ট), উত্তাল ঘোষ (বর্ষীয়ান সাংবাদিক), সত্যকাম বাগচী (নজরুল গবেষক), বিশ্বরুপ সিনহা (সাংস্কৃতিক উদ্যোগী),  তীর্থঙ্কর দে ( শিক্ষাব্রতী), আব্দুল জব্বার ( কবি ও সমাজসেবী), প্রসেনজিৎ সামন্ত ( সাংবাদিক), সাহানা খাতুন (আদালত কর্মী), ঋষিগোপাল মন্ডল (সাংবাদিক), সেখ আনসার আলী (কবি),  রাধামাধব মুখার্জি (কবি), শান্তিময় ঘোষ (গীতিকার),  জয়ন্ত কুমার ধারা (প্রাক্তন বনাঞ্চল আধিকারিক), রেজাউল হক (ব্যবসায়ী)।

See also  জাঁকিয়ে শীত পড়লেও রমনাবাগানে পর্যটকের ভিড় কম

আন্তর্জাতিক চিত্রশিল্পী দীপঙ্কর সমাদ্দার এর অনুষ্ঠানে কবি কুমুদরঞ্জন মল্লিক কে নিয়ে লাইভ পেইন্টিং ছবিটি পদ্মশ্রী রতন কাহারের হাতে তুলে দিলেন মেলা কমিটির পক্ষে মোল্লা জসিমউদ্দিন।কুমুদ সাহিত্য মেলা কমিটির সাধারণ সম্পাদক মোল্লা জসিমউদ্দিন জানান, ” পল্লিকবির চিন্তাধারা কে সামনে রেখে সাহিত্য ও সাংস্কৃতিক জগতের বিশিষ্ট মানুষজনদের এক ছাতার তলায় আনার চেষ্টা করে চলেছি।”

শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---