---Advertisement---

Auto Image Slider

কেতুগ্রামে বোম বাঁধতে গিয়ে বিস্ফোরণ, আহত দুই, উত্তেজনা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,কেতুগ্রাম: রাত পোহালেই ষষ্ঠ দফার ভোট। আর তার আগেই বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে গুরুতর জখম হল দুই ব্যক্তি। মঙ্গলবার রাত ৯টা ১৫মিনিট নাগাদ কেতুগ্রামের বেরুগ্রাম পঞ্চায়েতের  চিনিসপুর গ্রামে এই ঘটনায় ব্যাপক আতংক ছড়িয়েছে। বোমা বিস্ফোরণে আহত রাজু শেখ, রাজা কাজী কে আশংকাজনক অবস্থায় পুলিশ উদ্ধার করে প্রথমে  কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাদের কলকাতা রেফার করা হয়। 

বিজ্ঞাপন
রাতেই এই ঘটনায় যুক্ত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে কেতুগ্রাম থানার পুলিশ। আরো কেউ জখম হয়েছে কিনা তার খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনার পর পুলিস ঘটনাস্থল ঘিরে ফেলে। ব্যাপক তল্লাশি শুরু করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রনে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় কালো শেখের বাড়িতে বোম বাঁধতে গিয়েই এই ঘটনাটি ঘটে।
See also  করোনার জের - এবার গো খাদ্যের সংকট দেখা দেওয়ায় দুশ্চিন্তায় গোপালকরা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---