---Advertisement---

Auto Image Slider

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির দোতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে রক্ষা পরিবারের চারজনের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, খন্ডঘোষ: পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের গোপালবেড়া অঞ্চলের বামুনপুকুর গ্রামে আজ, বুধবার দুপুর আনুমানিক আড়াইটে নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি দোতলা মাটির বসতবাড়ি। অপ্রত্যাশিত এই ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাড়ির চারজন সদস্য।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটানা বর্ষা এবং দীর্ঘদিন ধরে বেহাল নিকাশি ব্যবস্থার কারণেই বাড়ির ভিটের মাটি আলগা হয়ে গিয়েছিল। এর ফলে দেওয়ালে ফাটল দেখা দেয় এবং শেষমেশ বাড়িটি সম্পূর্ণ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে খাদ্য সামগ্রী সহ বিভিন্ন আসবাবপত্র চাপা পড়েছে।

বাড়ির মালিক বিশ্বনাথ দাস জানিয়েছেন, ২০১১ সালে এই মাটির বাড়িটি তৈরি হয়েছিল। বর্ষার মুখে মাথার উপর ছাদ হারিয়ে কার্যত অসহায় হয়ে পড়েছে তাঁর গোটা পরিবার। মোট ছয় সদস্যের এই পরিবারটির দুই ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন, ফলে বর্তমানে বাড়িতে চারজন বসবাস করছিলেন।

পরিবারের অভিযোগ, আবাস যোজনার আওতায় পাকা বাড়ির জন্য বারবার আবেদন করা সত্ত্বেও তাঁরা কোনো সাহায্য পাননি। আরও উল্লেখযোগ্য বিষয় হলো, বিশ্বনাথ বাবু বাড়ির ভগ্নপ্রায় অবস্থা জানাতে আজ সকালেই গ্রাম পঞ্চায়েতে গিয়েছিলেন। সেখান থেকে তাঁকে আগামীকাল বিডিও অফিসে যোগাযোগ করতে বলা হয়। বাড়িতে ফিরে খাওয়া-দাওয়া করার কিছুক্ষণের মধ্যেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

ঘটনার খবর পেয়েই গ্রামবাসীরা এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মীরা পরিবারটির পাশে দাঁড়িয়েছেন। তাঁরা দ্রুত একটি আবাসের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন এবং সরকারি সহযোগিতার অপেক্ষায় অসহায় হয়ে দিন গুনছে দাস পরিবার।

See also  বর্ধমানে বাড়িতেই চলছিল অনলাইন জুয়া ও বেটিং চক্র, লক্ষাধিক টাকা সহ গ্রেপ্তার তিন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---