---Advertisement---

Auto Image Slider

জামালপুরে দামোদর নদে অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার, এলাকায় তীব্র চাঞ্চল্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত সাদিপুর ফেরিঘাট সংলগ্ন দামোদর নদে এক অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে রবিবার সকালে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারাই প্রথম নদী সংলগ্ন এলাকায় একটি মৃতদেহ ভাসতে দেখে সন্দেহ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

বিষয়টি নজরে আসতেই তারা দ্রুত জামালপুর থানায় খবর দেন। খবর পাওয়ার পরপরই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় জামালপুর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মৃতদেহটি নদী থেকে উদ্ধার করে।

মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করতে এবং মহিলাটির পরিচয় শনাক্ত করার উদ্দেশ্যে মরদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। মহিলার পরিচয় কী এবং এটি নিছকই দুর্ঘটনা, আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে—তা জানতে ইতিমধ্যই জামালপুর থানার পুলিশ নিবিড় তদন্ত শুরু করেছে। পুলিশ সকল দিক খতিয়ে দেখে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে।

See also  মুখ্যমন্ত্রীর নির্দেশই সার, গলসিতে অবৈধ বালি সিন্ডিকেটের দৌরাত্ম্য, চলছে দেদার বালি চুরি
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---