---Advertisement---

Auto Image Slider

পূর্ব বর্ধমানে নদী থেকে বালি উত্তোলনে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ১০ অক্টোবর থেকে কার্যকর

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলায় নদীগর্ভ থেকে বালি উত্তোলনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ৮ অক্টোবর, অনুষ্ঠিত ‘জেলা-স্তরের বালি কমিটি’-র গুরুত্বপূর্ণ সভার সিদ্ধান্ত এবং সেচ ও জলপথ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের পর্যবেক্ষণ ও প্রতিবেদনের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে জানা গিয়েছে, আগামী ১০ অক্টোবর, রাত ১২টা থেকেই পূর্ব বর্ধমান জেলার নদ নদী গুলো থেকে বালি উত্তোলনের কাজ পুনরায় শুরু করা যাবে। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের নিষেধাজ্ঞার পর নির্মাণ শিল্প সহ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে নতুন করে গতি ফিরবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বর্ষাকালে নদীগর্ভ থেকে বালি উত্তোলনের ওপর একটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এই নিষেধাজ্ঞা জারি হয়েছিল গত ১৫ জুলাই। মেমো নং ৪৩৮(৪৪)/পিবিডি-৫৪ক১৫(৯৯)/৯৫/২০২৪/এমএম/২০২৬-এর মাধ্যমে। তবে, নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও, বালি উত্তোলনের ক্ষেত্রে বিদ্যমান সমস্ত শর্তাবলী ও নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত ইতিমধ্যেই বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় বর্ষাকালীন নদী থেকে বালি উত্তোলনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে ৮ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকেই।

See also  টাকা বকেয়া, বর্ধমান রেলস্টেশনে বন্ধ করে দেওয়া হল নবনির্মিত রেস্টুরেন্ট
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---