---Advertisement---

Auto Image Slider

এক নিমেষেই স্তব্ধ শৈশব! ফুটবল মাঠে বজ্রাঘাতে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বেড়ুগ্রাম অঞ্চলের বলরামপুর এলাকায় ফুটবল খেলতে গিয়ে বজ্রাঘাতে মর্মান্তিকভাবে প্রাণ হারাল ১৩ বছরের এক স্কুলছাত্র। মৃত ছাত্রের নাম অর্ঘ্য রুইদাস। সে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার (১৬ জুন, ২০২৬) বিকেলের দিকে অর্ঘ্য তার বাড়ির পাশেই বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল। সেই সময় আকাশ কালো করে ঘন মেঘ ঘনিয়ে আসে এবং বৃষ্টি শুরুর আগেই শুরু হয় প্রবল বজ্রপাত। আচমকা এক বজ্রপাতের শিকার হয় অর্ঘ্য ও তার এক বন্ধু। বজ্রাঘাতের সঙ্গে সঙ্গেই তারা দু’জন সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে জামালপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অর্ঘ্য রুইদাসকে মৃত ঘোষণা করেন। তার অপর বন্ধুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার (১৭ জুন, ২০২৬) মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। এই অকাল মৃত্যুতে বলরামপুর এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।

See also  দুস্থদের মধ্যে কম্বল বিতরণ দুই ব্যবসায়ী বন্ধুর, লক্ষ্য ৫০০ কম্বল বিতরণ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---