---Advertisement---

Auto Image Slider

জেলা বইমেলার মঞ্চে অনুপস্থিত জেলাশাসক, মঞ্চ থেকেই ক্ষোভ প্রকাশ উদ্বোধক গ্রন্থাগার মন্ত্রীর

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: জামালপুরে জেলার সরকারি বইমেলার উদ্বোধনে এসে মঞ্চ থেকেই ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। আর তার কারণ, জেলার বইমেলা আর সেই মঞ্চেই অনুপস্থিত খোদ জেলাশাসক। এইদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জেলার বইমেলা, কিন্তু মঞ্চে জেলাশাসক নেই। থাকা অবশ্যই দরকার ছিলো।  তিনিই জেলার প্রধান কিন্তু জেলার বইমেলায় তাকে মঞ্চে দেখতে পেলাম না। সরকারি অনুষ্ঠানে জেলাশাসক থাকাটা অতি গুরুত্বপূর্ণ।’

বিজ্ঞাপন

‘ভাষা শিখবো, বই লিখবো এই আঙ্গিকে’ সপ্তম পুর্ব বর্ধমান জেলা বইমেলার শুভারম্ভ হলো বুধবার জামালপুরের নেতাজি অ্যাথলেটিক ক্লাব ময়দানে। মেলা চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। প্রদীপ প্রজ্জ্বলন করে বুধবার মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।তিনি আরও বলেন, ‘বই ছাড়া মানুষ বাঁচতে পারে না। ছেলে মেয়েদের এমন ভাবে মানুষ করুন যাতে তারা বই লিখতে পারে। বই আমাদের সম্পদ। বই বাদ দিয়ে বাঁচা অসম্ভব। বই বিবেক কে খুলে দেয়। লেখা পড়ার কোনো বিকল্প নেই। আমরা মডেল লাইব্রেরী করছি যাতে বই আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যায়। ভাষা শিখবো, বই লিখবো এটা আমাদের সকলের অঙ্গীকার হোক।’

এদিন মন্ত্রী ছাড়াও বইমেলার মঞ্চে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহ সভাধিপতি গার্গী নাহা, সাংসদ সুনীল মন্ডল, অতিরিক্ত জেলাশাসক প্রসেনজিৎ রায়, এসডিও সদর সাউথ কৃষ্ণেন্দু কুমার মন্ডল, ডেপুটি ডিরেক্টর জনশিক্ষা দপ্তর, সাথী রায়, জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রাম শঙ্কর মন্ডল, পুর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, জামালপুর বিধায়ক অলোক কুমার মাঝি, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, সহ সভাপতি ভূতনাথ মালিক, জামালপুর থানার অফিসার ইনচার্জ নিতু সিং, জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

See also  আগুনে ভস্মীভূত বসত বাড়ি, চরম দুশ্চিন্তায় গোটা পরিবার
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---