---Advertisement---

Auto Image Slider

তালিত ওভারব্রিজ পরিদর্শনে কীর্তি আজাদ, কাজের গতি ও মান নিয়ে কড়া বার্তা সাংসদের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমানে উন্নয়নের চাকা সচল রাখতে এবার সরাসরি মাঠে নামলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ কীর্তি আজাদ। প্রশাসনিক সূত্রে জানা গেছে, আজ তিনি তালিত স্টেশন সংলগ্ন এলাকায় নির্মীয়মাণ রেলওয়ে ওভারব্রিজের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শনে যান। এলাকার যোগাযোগ ব্যবস্থাকে সুগম করতে এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন

 

পরিদর্শনের সময়ে সাংসদ নির্মাণস্থলে উপস্থিত থেকে প্রকল্পের বর্তমান পরিস্থিতি, কাজের গুণমান এবং কারিগরি দিকগুলি নিয়ে পুঙ্খানুপুঙ্খ খোঁজখবর নেন। রেলওয়ে বিভাগের উচ্চপদস্থ আধিকারিক এবং ঠিকাদারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তিনি দীর্ঘক্ষণ বৈঠক করেন। সাংসদ স্পষ্টভাবে জানিয়ে দেন, স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবিপূরণে এই কাজে কোনোপ্রকার শৈথিল্য বা কালক্ষেপণ বরদাস্ত করা হবে না।

বৈঠকে সাংসদ উল্লেখ করেন, রাজ্য সরকারের তরফে এই প্রকল্পের ক্ষেত্রে কোনো রকম গাফিলতি বা অভিযোগ নেই, যা একটি অত্যন্ত ইতিবাচক দিক। তিনি জোর দিয়ে বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং নিত্যদিনের যানজটের সমস্যা মেটাতে নির্ধারিত সময়ের মধ্যেই মানসম্মত কাজ শেষ করা জরুরি। নিয়মিত মনিটরিংয়ের আশ্বাসও দেন তিনি।

তালিত রেলওয়ে ওভারব্রিজ সম্পূর্ণ হলে যানজট ও লেভেল ক্রসিংয়ে দীর্ঘক্ষণ অপেক্ষার যন্ত্রণাদায়ক সমস্যার উল্লেখযোগ্য সমাধান হবে। স্থানীয় বাসিন্দাদের মতে, সাংসদের এই তৎপরতা ও নিয়মিত তদারকি প্রমাণ করে যে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি কতটা আন্তরিক। প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হলে তা বর্ধমানের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত খুলে দেবে।

 

See also  পূর্ব বর্ধমানে খোদ ২নং জাতীয় সড়কের দুধার গায়ের জোরে দখল করে চলছে দোকানঘর নির্মাণ, তীব্র চাঞ্চল্য
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---