---Advertisement---

Auto Image Slider

পুজোর মুখে বর্ধমানের যানজট মোকাবিলায় পথে নামলেন মন্ত্রী, এক মাসের মধ্যেই বদলাবে চিত্র!

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: পুজোর মুখে বর্ধমানের যানজট মোকাবিলায় কড়া পদক্ষেপ, এক মাসের মধ্যে চিত্র বদলের ঘোষণা শিল্প প্রতিমন্ত্রী তথা বর্ধমান দক্ষিণের বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্রের।

বিজ্ঞাপন

দুর্গাপুজোর ঠিক আগে বর্ধমান শহরের যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে মঙ্গলবার সকালে পথে নামলেন রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। তিনি পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে বর্ধমানের প্রাণকেন্দ্র বি সি রোড পরিদর্শন করেন এবং ঘোষণা করেন, আগামী এক মাসের মধ্যেই শহরের যানজটের চিত্র পুরোপুরি বদলে যাবে। এর আগে গত ৫ অক্টোবর, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল একই রাস্তায় আচমকা পরিদর্শনে এসে বাইক ও কার পার্কিংয়ের বিশৃঙ্খলা ও হকারদের ফুটপাত দখল দেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন।

শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র জানান, বি সি রোডে নির্দিষ্ট পার্কিং মার্কিং করে দেওয়া হচ্ছে। এর বাইরে সাইকেল, মোটরসাইকেল বা টোটো পার্ক করা হলে তা বাজেয়াপ্ত করা হবে এবং জরিমানা আদায় করা হবে। দীপাবলির আগেই ম্যান্ডেলা পার্ক পার্কিং জোন চালু হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, এটি বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির সম্পত্তি এবং এর জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়াও বহিলাপাড়া জল ট্যাংক এর কাছে এবং বিচিত্রা সিনেমা হল সংলগ্ন এলাকায় পার্কিং জোন তৈরি করার ব্যবস্থা করা হয়েছে।

শহরকে যানজট মুক্ত করতে বিভিন্ন রাস্তায় টোটো চলাচলের জন্য একমুখী পথ (ওয়ান-ওয়ে) চালু করা হবে। তেঁতুলতলা বাজার থেকে রানিগঞ্জ বাজার চৌমাথা হয়ে টোটো ঢলদিঘি দিয়ে যাবে, অন্যদিকে জলট্যাঙ্কি রোড ধরে টোটো সুভাষপল্লী হয়ে বেরিয়ে যাবে। শহরের বাইরে থেকে যাত্রী নিয়ে যে সমস্ত টোটো ঢুকবে তাদের ক্ষেত্রে যাত্রী নামিয়ে বেরিয়ে যেতে হবে। শহরের মধ্যে বাইরের টোটো চলাচল করবে না। শহরের মধ্যে টোটো চলাচল করবে এমন টোটো গুলোতে বিশেষ রং করে দেওয়ার কথা বলা হয়েছে। একই সাথে টোটোগুলিতে কিউআর কোড বসানো হবে বলেও মন্ত্রী নিশ্চিত করেন।

See also  ফারাক্কায় প্ল্যান্টের কাজ করার সময় দুর্ঘটনায় মৃত্যু খন্ডঘোষের যুবকের, শোক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---