---Advertisement---

Auto Image Slider

দামোদর থেকে বালি চুরি করে মোটর ভ্যানো তে চলছে পাচার, আটক তিনটি ভ্যানো সহ ৮ জন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ষাকালে নদী থেকে বালি তোলার নিষেধাজ্ঞা জারি থাকলেও চোরাগোপ্তা বালি চুরির বিরাম নেই। বৈধ বালি খাদগুলো বন্ধ থাকলেও, কিছু চোরা কারবারি পুলিশ ও প্রশাসনের নজর এড়িয়ে নদী থেকে বালি তুলে পাচার করে চলেছে বলে অভিযোগ।

বিজ্ঞাপন

বর্ধমান শহর সংলগ্ন বৈকুন্ঠপুর ২ পঞ্চায়েতের অন্তর্গত শ্রীরামপুর এলাকায় দামোদর নদ থেকে দিনে ও রাতের অন্ধকারে চলছে নদী থেকে বালি চুরি। মোটর ভ্যানো করে অবাধে সেই বালি পাচার করা হচ্ছে বলে গ্রামবাসীদের অভিযোগ।পাচারকারীদের দৌরাত্ম্যে গ্রাম্য রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ছে। বৃহস্পতিবার গ্রামবাসীদের উদ্যোগেই সেই বালি পাচার রুখে পুলিশের হাতে অভিযুক্তদের তুলে দিলেন গ্রামবাসীরা। ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩টি ভ্যানো বাজেয়াপ্ত করার পাশাপাশি ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

গ্রামবাসীদের অভিযোগ, রাতের অন্ধকারে নদীর চর থেকে বালি তুলে নিয়ে এসে বস্তায় করে ভ্যানো তে চাপিয়ে চলছে পাচার।গভীর রাত থেকেই শুরু হয়ে যায় পাচারকারীদের দৌরাত্ম্য।  বস্তা ভর্তি বালি এলাকা থেকে নিয়ে গিয়ে অন্য জায়গায় মজুত করে রাখা হচ্ছে, পরে সেই বালি ট্রাক্টর কিংবা ডাম্পারে করে পাচার করে দেওয়া হচ্ছে। কার্যত রাজস্ব ফাঁকি দিতেই এইভাবে চলছে বালির চোরা কারবার বলে অভিযোগ। নদীর পাড় ঘেঁষে পরিত্যক্ত জায়গা থেকেই এই বালি চুরি করা হচ্ছে বলে অভিযোগ।

গ্রামবাসীদের একাংশের অভিযোগ, পুলিশের ধরপাকরের জেরে গ্রামের রাস্তা ব্যবহার করে নিয়ে যাওয়া হয় বালি। ফলে গ্রাম্য রাস্তাও হয়ে উঠছে চলাচলের অযোগ্য। চোরাই বালি একজায়গায় জড়ো করে রাজস্ব ফাঁকি দিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে চড়া দামে। এদিকে দীর্ঘদিন ধরে এই বেআইনি করবার চলতে থাকলেও আচমকা গ্রামবাসীদের একাংশের বিরোধিতার পিছনে অনেকেই রাজনৈতিক স্বার্থের গন্ধ খুঁজে পাচ্ছে। স্থানীয় দের অনেকে দাবি করেছেন, শাসক দলের পরিবর্তন হওয়ার পরই আগে যারা লুটেপুটে খাচ্ছিল, তাদের সরিয়ে নিজেদের ক্ষমতা প্রদর্শন করার জন্যই এই বিরোধিতার নাটক করা হয়েছে। স্থানীয়দের দাবি, কদিন সবাই একটু চুপচাপ থাকার পরই ফের বালি চুরি চক্র সক্রিয় হয়ে উঠবে!

See also  পণের দাবিতে অত্যাচার, কালনায় আত্মঘাতী গৃহবধূ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---