---Advertisement---

Auto Image Slider

চুরি যাওয়া গরু উদ্ধার করল শক্তিগড় পুলিশ, গরু চোরের ঠাঁই হল শ্রীঘরে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,শক্তিগড়: দুদিন আগে মাঠ থেকে বেঁধে রাখা অবস্থায় গরু উধাও হয়ে যাওয়ার অভিযোগ পুলিশ কে জানিয়েছিলেন গরুর মালিক শক্তিগড় থানার কুল্যাগ্রামের বাসিন্দা কার্তিক রুইদাস। সেই অভিযোগের তদন্তে নেমে শক্তিগড় থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করার পাশাপাশি চুরি যাওয়া গরু কেও উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শুভ কর্মকার। শক্তিগড় থানার দানগাছা এলাকায় তার বাড়ি।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, কার্তিক রুইদাস বৃহস্পতিবার বাড়ির কাছে মাঠে গরুটিকে বেঁধে রেখে ছিলেন। বিকেলে মাঠে গরু আনতে গিয়ে দেখেন সেখানে গরুটি নেই। এরপর গরু খুঁজতে স্থানীয় হাটে ও অন্যান্য জায়গায় ছোটাছুটি করেও না পেয়ে শুক্রবার শক্তিগড় থানায় অভিযোগ জানান তিনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে স্থানীয় এক ব্যক্তির কাছে গরুটিকে দেখা গিয়েছে। ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি তার দোষ স্বীকার করেছে। এরপর তাকে জেরা করে গরুটির খোঁজ পায় পুলিশ। পরে তাকে গ্রেফতার করে শনিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। আদালত ধৃতের ৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে।

See also  বিশ্বের দ্রুততম পাখি পাচারের সময় বর্ধমানে আরপিএফের হাতে আটক এক পাচারকারী, উদ্ধার চারটি প্যারিগ্রিন ফ্যালকন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---