---Advertisement---

Auto Image Slider

জামাইয়ের বাইকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু স্ত্রী ও শাশুড়ির, আশঙ্কাজনক জামাই

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: জামাইয়ের সঙ্গে মোটর সাইকেলে চেপে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল স্ত্রী ও শাশুড়ির। বাইক চালক জামাই জাকির মল্লিকের অবস্থাও আশঙ্কাজনক। জখম ব্যক্তিকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে রায়না থানার বোকড়ার ঢাল এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকেলে জামালপুরের দিক থেকে বর্ধমানের দিকে আসছিল একটি বাস। অন্যদিকে রায়নার দিক থেকে জামালপুরের নসীপুরে বাড়ির উদ্দেশ্যে মোটর সাইকেলে স্ত্রী ও শাশুড়ি কে চাপিয়ে যাচ্ছিলেন জাকির মল্লিক।

বিজ্ঞাপন

সেই সময় আচমকাই পাশের রাস্তা থেকে একটি চারচাকা মারুতি ভ্যান মূল রাস্তায় উঠে আসে। মোটর সাইকেলটি সামনে পড়ে যাওয়ায় তাকে ধাক্কা মারে মারুতি ভ্যান। খুব সামনে চলে আসায় কার্যত নিয়ন্ত্রণ রাখতে না পেরে বাসটি মোটর সাইকেল থেকে পড়ে যাওয়া দুই মহিলার উপর দিয়ে চলে যায়। বাইক চালক ছিটকে পড়ে রাস্তার পাশে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই মহিলার। মৃতদের নাম রুপেয়া মল্লিক (৪২), সম্পর্কে আহত জাকির মল্লিকের স্ত্রী। এবং শাশুড়ি আয়েশা বিবি (৬০)। দুর্ঘটনায় গুরুতর জখম ব্যক্তি জাকির মল্লিক কে উদ্ধার করে বর্ধমান মেডিকেলে নিয়ে আসা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাস ও ভ্যানটিকে টিকে আটক করেছে।

See also  শুরু হলো অরণ্য সপ্তাহ, বনদপ্তর থেকে বিতরণ করা হচ্ছে বৃক্ষ চারা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---