---Advertisement---

Auto Image Slider

চুরি করে বালি পাচার গলসিতে, আটক চারটি ট্রাকটর, চালক সহ ১৪জনের বিরুদ্ধে মামলা পুলিশের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: চুরি করে দামোদর নদ থেকে বালি তুলে পাচার করার অভিযোগে গলসি থানার পুলিশ ৪টি বালি বোঝাই ট্রাক্টর আটক করেছে। পুলিশ জানিয়েছে, দামোদর নদের জুজুটি ও সত্যানন্দপুর এলাকা থেকে বেআইনি ভাবে বালি তুলে এক শ্রেণীর অসাধু কারবারিরা বালি পাচার করছে বলে পুলিশের কাছে খবর ছিল। সেইমত বৃহস্পতিবার ভোর থেকে সাঁকো মিদ্দ্যা পাড়ার কাছে পুলিশ পৌঁছে যায়। কারণ ওই রাস্তা দিয়েই বালির ট্রাকটর গুলোর আসার কথা ছিল। পুলিশ জানিয়েছে, কিছুক্ষণের মধ্যেই চারটি ট্রাকটর ওই রাস্তা দিয়ে আসতে গিয়ে হটাৎ গাড়িগুলোকে থামিয়ে গাড়ি থেকে লাফ মেরে নেমে পালিয়ে যায় চালকেরা। পুলিশ ধাওয়া করলেও কাউকে ধরতে পারেনি। এরপর বালি বোঝাই ট্রাকটর গুলোকে বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি ওই চারটি ট্রাক্টরের চালকদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়াও চারটি ট্রাক্টরের মালিকের বিরুদ্ধেও সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এমনকি অবৈধভাবে দামোদর নদ থেকে বালি চুরি করে পাচার করার অভিযোগে ৮ জন বালি কারবারির বিরুদ্ধেও স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, এই ৮ জন ব্যক্তি স্থানীয় কিছু মানুষের মদতে বেশকিছুদিন ধরে নদী থেকে বালি তুলে ট্রাক্টরে করে পাচার করছিল বলে অভিযোগ ছিল। এই অবৈধ বালি কারবারিদের নাম, রিন্টু ঘোষ, নাড়ু সিং, সুকুমার বাগদি,অভিরাম ঘোষ, উত্তম লোহার – এদের প্রত্যেকের বাড়ি জুজুটি এলাকায় এবং সুরজিৎ বিশ্বাস, বাড়ি সত্যনন্দপুর। পুলিশ জানিয়েছে, ফেলে যাওয়া ট্রাকটর গুলো থেকে দুটি বেলচা ও দুটো কোদাল বাজেয়াপ্ত করা হয়েছে। আগামীদিনে এই এলাকায় লাগাতার অবৈধ বালি পাচারের বিরুদ্ধে অভিযান জারি থাকবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

ছবি – ইন্টারনেট

See also  বর্ধমানে তৃণমূল কর্মী খুন, তদন্তে পুলিশ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---