---Advertisement---

Auto Image Slider

সাড়ে তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মাধবডিহি: সাড়ে তিন বছরের শিশু কে গলা টিপে হত্যার অভিযোগ উঠলো সৎ বাবার বিরুদ্ধে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না ১ নম্বর ব্লকের মাধবডিহি থানার বাজিতপুর এলাকার নলডাঙ্গা গ্রামে। মৃত শিশুটির নাম গোলু হাজরা। অভিযুক্ত সৎ বাবার নাম সাহেব হাজরা।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নলডাঙ্গার সাহেব হাজরার সাথে বিয়ে হয়েছিল চকচন্দন নিবাসী এক বিবাহিত মহিলার। মহিলার একটি তিন বছর ছয় মাস বয়সী সন্তান ছিল। পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ, শিশুটির বাবা সাহেব হাজরা সকালবেলায় ছেলেকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে বাড়ির কাছেই একটি জঙ্গলের মধ্যে শিশুটি কে গলা টিপে হত্যা করে। এরপর শিশুটিকে বাড়িতে নিয়ে এসে শিশু টি নাকি পুকুর ঘাটে পড়ে গিয়ে মারা গিয়েছে বলে সবাইকে জানায় সাহেব হাজরা।

যদিও পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এই ঘটনাকে খুন বলেই মনে করছেন। শিশুটিকে দ্রুত স্থানীয় আলমপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।  মাধবডিহি থানায় খবর দেওয়া হল পুলিশ হাসপাতালে পৌঁছায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শিশুটির দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। ময়না তদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেই পুলিশ জানিয়েছে। এদিকে মাত্র সাড়ে তিন বছরের একটি শিশুর এমন অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের পরিবেশ তৈরি হয়েছে গ্রামজুড়ে।

See also  লকডাউন পর্বে পূর্ব বর্ধমান জেলায় অন্যান্য অপরাধ কমলেও, বেড়েছে নারী নির্যাতনের ঘটনা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---