---Advertisement---

Auto Image Slider

নাবালিকার কপালে সিঁদুর দিয়ে দেওয়ায় ব্যাপক চাঞ্চল্য, ভাতারে গ্রেফতার যুবক

Souris Dey

Published

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের বলগোনা গ্রাম পঞ্চায়েতের ঢেরিয়া গ্রামে এক নাবালিকার কপালে জোর করে সিঁদুর দিয়ে দেওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়।
এবিষয়ে ওই নাবালিকার বাবা ভাতার থানায় লিখিত অভিযোগ জানালে ভাতার থানার পুলিশ শুত্রুবার রাত্রে ওই যুবক মানিক বাগকে গ্রেফতার করে তার বাড়ি থেকে। ওই যুবকের বয়স ২২ বছর। সে পেশায় দিনমজুর।
নাবালিকার বাবা কালাচাঁদ সিং ভাতার থানায় অভিযোগ করে জানিয়েছেন, গত দু’বছর ধরে তার মেয়েকে বিরক্ত করতো মানিক বাগ। টিউশন ও স্কুল গেলে রাস্তা আটকে বিরক্ত করতো সে। বারবার এ বিষয়ে ছেলের বাবাকে জানিয়েছিলেন কালাচাঁদ কিন্তু কোনো ফল হয়নি। গত পরশুদিন জোর করে তার মেয়ের কপালে সিঁদুর দিয়ে দেয় মানিক বাগ। এরপরে এলাকায় দারুন উত্তেজনা শুরু হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, ওই নাবালিকার বাবা একটি অভিযোগ দায়ের করেছে ভাতার থানায়। সেই অভিযোগের ভিত্তিতে মানিককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।
See also  পুলিশ ও আবগারী দপ্তরের ওপর আস্থা হারিয়ে এবার এলাকার মহিলারাই বেআইনি মদের বিরুদ্ধে নামলো রাস্তায়!
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---