---Advertisement---

Auto Image Slider

ফের আগ্নেয়াস্ত্র সহ বর্ধমানে গ্রেপ্তার যুবক, ভর সন্ধ্যায় চাঞ্চল্য এলাকায়

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ফের আগ্নেয়াস্ত্র সহ এক যুবক কে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার শহরের বড় নিলপুর এলাকার সেখ রফিকুল ওরফে কচি নামে এক বয়স ত্রিশের যুবক আচমকাই এদিন সন্ধ্যায় হাতে লাল শালু কাপড় জড়িয়ে বন্দুক নিয়ে এলাকায় দাপাদাপি শুরু করে। আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন এলাকাবাসী। খবর দেওয়া হয় বর্ধমান থানায়। 

বিজ্ঞাপন
দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এই যুবক কে ধরে ফেলে। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের কাছ থেকে একটি দেশি পাইপগান সঙ্গে একটি গুলি এবং একটি বেলুন ফাটানোর বন্দুক উদ্ধার করেছে। স্বাভাবিকভাবেই ভর সন্ধ্যায় বন্দুক নিয়ে মানুষকে ভয় দেখানোর ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। 
প্রসঙ্গত, কিছুদিন আগেই শহরের লোকো আমবাগান এলাকা থেকে প্রভাত চন্দ্র নামে এক যুবকের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র, বোমা উদ্ধার করেছে পুলিশ। আর খোদ বর্ধমান শহরের একের পর এক আগ্নেয়াস্ত্র সহ দুস্কৃতি দের গ্রেপ্তারের ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়ে শহরজুড়ে। পুলিশ ইতিমধ্যেই এদিনের ঘটনার তদন্ত শুরু করেছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।
See also  জামালপুরে ফের ভয়াবহ দুর্ঘটনা, এবার বালির গাড়ির ধাক্কায় বাড়ি ভেঙে মৃত গৃহবধূ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---