---Advertisement---

Auto Image Slider

শিশুদের অপুষ্টি দূর করতে মেমারীর স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: পরিসংখ্যান অনুযায়ী গোটা বিশ্বের মধ্যে ভারতে অপুষ্টিজনিত শিশুদের সংখ্যার হার অনেক বেশি। ভারতে, পাঁচ বছরের কম বয়সী প্রায় ৪০ শতাংশ শিশুর শারীরিক বৃদ্ধি ও বিকাশ হচ্ছে না, পাশাপাশি পাঁচ বছরের কম বয়সী প্রায় ২১ শতাংশ শিশু মারাত্মকভাবে অপুষ্টির শিকার। অপুষ্টির প্রধান কারণগুলি হল জনসংখ্যা, দারিদ্র্যতা, পুষ্টি সম্পর্কে অবগত না হওয়া, সচেতনতার অভাব ইত্যাদি।  

বিজ্ঞাপন

এবার শিশুদের অপুষ্টি দূরীকরণ ও সচেতনতায় এগিয়ে এলো পূর্ব বর্ধমান জেলার মেমারির একটি স্বেচ্ছাসেবী সংস্থা স্বপ্নভূমি ওয়েলফেয়ার অর্গানাইজেশন। এই সংস্থার সদস্যরা সারাবছরই বিভিন্ন সামাজিক কাজের  মাধ্যমে নিজেদের নিয়োজিত রাখেন। রবিবার মেমারি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তালপাতা নামক এলাকায়, স্বপ্নভূমি ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর পক্ষ থেকে এবং তালপাতা এভারগ্রীন ক্লাব এর সহযোগিতায় ও স্থানীয় বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিদের উপস্থিতিতে ক্লাব প্রাঙ্গণে প্রায় ৪৫ জন শিশুদের পুষ্টিকর খাদ্য যেমন হরলিক্স, ডিম, খেজুরের প্যাকেট, হরলিক্স বিস্কুট বিতরণ করা হলো।

স্বপ্নভূমি ওয়েলফেয়ার অর্গানাইজেশন মূলত দারিদ্র সীমার নীচে পরিবারগুলোর ছোট ছোট বাচ্চাদের পুষ্টি, শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও এই কাজ তাঁরা করে যাবেন বলে জানান, স্বপ্নভূমি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কোষাধ্যক্ষ শেখ সৈকত। এই সামাজিক সংস্থার সাধু উদ্যোগে খুশি অভিভাবক থেকে স্থানীয় এলাকার মানুষ। শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে স্বপ্নভূমি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদ‍স‍্য সদস্যরা আপ্লুত।
See also  করোনা কে পরাস্ত করতে পল্লিমঙ্গল সমিতি সেরে ফেললো খুঁটি পুজো,এলাকায় খুশির হাওয়া
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---