---Advertisement---

Auto Image Slider

১৫ কেজি গাঁজা সহ মেমারীতে গ্রেপ্তার এক মহিলা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: গাঁজা সরবরাহ করতে এসে ১৫কেজি গাঁজা সহ বমাল এক মহিলা পাচারকারীকে ধরে ফেলল মেমারি থানার পুলিশ। ধৃত মহিলার নাম কল্পনা হালদার(রায়)। পুলিশ শনিবার রাতে মেমারি চকদিঘী মোড় থেকে গাঁজাসহ ওই মহিলাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, হুগলির পান্ডুয়া এলাকার কিছু গাঁজা ব্যবসায়ীর কাছ থেকে গাঁজা নিয়ে এসে ওই মহিলা মেমারির বিভিন্ন জায়গায় সরবরাহ করত। 

বিজ্ঞাপন

শনিবার গোপন সূত্রে খবর পেয়ে এদিন রাতে মেমারি চকদিঘী মোড় সংলগ্ন এলাকার এক ব্যবসায়ীকে ওই মহিলা গাঁজা সরবরাহ করতে এলে মেমারি থানার পুলিশ হাতেনাতে ওই মহিলা কে পাকড়াও করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ১৫ কেজি গাঁজা। পুলিশ সূত্রে জানা গেছে, ধরা পরা গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড়’লক্ষাধিক টাকা। 

পুলিশি জেরায় ধৃত মহিলা গাঁজা পাচারের কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানতে পেরেছে, এক হাজার টাকা পারিশ্রমিকের বিনিময়ে ধৃত মহিলা গাঁজা সরবরাহ করতো। এদিকে মেমারি এলাকায় কারা গাঁজা কারবারের সঙ্গে যুক্ত এবং এই কারবারের জাল কতদূর বিস্তৃত তার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ।
See also  পূর্ব বর্ধমানে করোনার প্রকোপ আর পুলিশি তৎপরতায় কমে গেল অপরাধের সংখ্যা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---