---Advertisement---

Auto Image Slider

বকেয়া বেতন ও ভাতা সহ ১১ দফা দাবিতে আশাকর্মীদের বর্ধমানে অবরোধ কর্মসূচি

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: গ্রামীন ও পৌর আশা কর্মীদের ন্যূনতম বেতন ১৫ হাজার টাকা মাসিক ভাতা প্রদান, চার মাসের বকেয়া উৎসাহ ভাতা প্রদান, বকেয়া ইন্সেন্টিভ, এক বছরের পিএলআই সহ সমস্ত পরিষেবার টাকা দেওয়া, কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীর পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা দেওয়া সহ ১১ দফা দাবিতে ২৩ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে লাগাতার কর্মবিরতির কর্মসূচির চতুর্থ দিনে পূর্ব বর্ধমান জেলায় আজ ২৬ ডিসেম্বর টাউন হলের সামনে কালা অর্ডার কপি পুড়িয়ে কার্জন গেট অবরোধ করেন প্রায় হাজার খানেক গ্রামীন ও পৌর আশাকর্মীরা।

বিজ্ঞাপন

কর্মবিরতির নোটিশ দেওয়া সত্ত্বেও আশাকর্মীদের জেলা স্বাস্থ্য দপ্তর ট্রেনিং এবং খেলা, মেলায় ডিউটি  দেওয়ায় আশাকর্মীরা এদিন বিক্ষোভে ফেটে পড়েন। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পুলিশ প্রশাশনের হস্তক্ষেপে জেলা স্বাস্থ্য আধিকারিক ট্রেনিং এবং ডিউটি বন্ধের অর্ডার দিলে অবরোধ তুলে নেওয়া হয়। পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী (কন্ট্রাকচুয়াল) ইউনিয়নের রাজ্য নেত্রী পাপিয়া দত্ত চক্রবর্তী এবং পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের জেলা নেত্রী ঝর্ণা পাল জানান, ‘আশাকর্মীদের দাবী দ্রুততার সাথে মেনে নেওয়া না হলে আগামী ৭ জানুয়ারী থেকে স্বাস্থ্য ভবনে লাগাতার অবস্থান ধর্ণা কর্মসূচী চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

See also  ছোটবেলায় মেনিনজাইটিস রোগ সেরেছিল জগতগৌরীর পুষ্পে, বর্ধমানে আবেগঘন পঞ্চায়েতমন্ত্রী
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---