---Advertisement---

Auto Image Slider

পরকীয়ার বিষাক্ত ছোবল, প্রেমিকের সঙ্গে ছক কষে স্বামীকে খুনের অভিযোগ, ধৃত স্ত্রী ও প্রেমিক

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে স্বামীর প্রাণনাশের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দেওয়ানদিঘী থানার ক্ষেতিয়া বিজয়বাটি এলাকায়। প্রেমিকের সঙ্গে যোগসাজশ করে স্বামীকে নৃশংসভাবে হত্যা করার অভিযোগে পুলিশ ইতিমিধ্যেই অভিযুক্ত স্ত্রী ও তাঁর প্রেমিককে গ্রেপ্তার করেছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম সফিকুল ইসলাম আনসারী ওরফে আরিফ। রবিবার সন্ধ্যায় স্থানীয় একটি সেচ ক্যানাল থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, রবিবার সকালেই স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে মিলিকপাড়ায় অভিযুক্ত প্রেমিক মমতাজউদ্দিন সেখ ওরফে উজ্জ্বল সেখের বাড়িতে গিয়েছিলেন সফিকুল। এই সাক্ষাতের নেপথ্যে ঠিক কী কারণ ছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে সন্ধ্যা নাগাদ সেচ ক্যানালে সফিকুলের রক্তাক্ত দেহ পাওয়া গেলে সন্দেহের তির স্বভাবতই স্ত্রী ও তাঁর প্রেমিকের দিকে যায়। পুলিশের প্রাথমিক অনুমান, ভারী কোনও বস্তুর আঘাতে সফিকুলকে খুন করা হয়েছে এবং পরে দেহ ক্যানালে ফেলে দেওয়া হয়।

নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে দেওয়ানদিঘী থানার পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। তদন্তকারী আধিকারিকরা অভিযুক্ত স্ত্রী রাজিয়া সুলতানা এবং তাঁর প্রেমিক মমতাজউদ্দিন সেখকে গ্রেপ্তার করেছেন। পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। গোটা বিষয়টি বর্তমানে তদন্তাধীন। ত্রিকোণ প্রেমের এই করুণ পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

See also  ছট পুজোর আগে মহিলাদের নতুন বস্ত্র বিতরণ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---