---Advertisement---

Auto Image Slider

তোলাবাজি-মারধর সহ একাধিক অভিযোগ, পূর্ব বর্ধমানে গ্রেপ্তার রায়না ২ তৃণমূল ব্লক সভাপতি ‘বাপ্পা’

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: পূর্ব বর্ধমান জেলার রায়না-২ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈয়দ কলিমুদ্দিন ওরফে ‘বাপ্পা’কে তোলাবাজি ও মারধর সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেপ্তার করেছে মাধবডিহি থানার পুলিশ। এই গ্রেপ্তারিকে কেন্দ্র করে রায়না-সহ গোটা পূর্ব বর্ধমান জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে গত শনিবার গভীর রাতে বর্ধমানের নবাবহাট এলাকার ‘রেনেসাঁ’ থেকে সৈয়দ কলিমুদ্দিনকে আটক করা হয়। এই ‘রেনেসাঁ’ একটি উপনগরী বা টাউনশিপ। পরে তাঁকে মাধবডিহি থানায় নিয়ে যাওয়া হয় এবং নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশের দাবি, তোলাবাজি ও মারধর সহ বেশ কয়েকটি মামলায় দীর্ঘদিন ধরেই তিনি গা-ঢাকা দিয়ে ছিলেন। ওই মামলাগুলির তদন্ত চলাকালীন তাঁর খোঁজ মিলতেই পুলিশ নির্দিষ্ট অভিযান চালিয়ে তাঁকে পাকড়াও করে।

রবিবার সকালে ধৃত সৈয়দ কলিমুদ্দিনকে বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছিল। আদালত উভয় পক্ষের সওয়াল জবাব শুনে ৫ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে।

জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে ১৫৫/২০২৬ নম্বরের মামলায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ৩২৯(৪), ১১৫(২), ১১৭(২), ১০৯(১), ৩৫১(৩), ৩২৪(৪), ৩০৮(৫), ৩০৩(২) এবং ৩(৫) ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এই ঘটনার প্রেক্ষিতে আরও তথ্য জানার চেষ্টা করছে।

See also  সম্প্রীতির সংকটে সমাজ: বিভেদের রাজনীতির বিপরীতে মানবিকতার ডাক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---