---Advertisement---

Auto Image Slider

২০২১ ভোট পরবর্তী হিংসায় জড়িত মেমারির দুই তৃণমূল নেতা গ্রেপ্তার

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী হিংসার ঘটনায় অবশেষে বড়সড় পদক্ষেপ নিল পুলিশ। পূর্ব বর্ধমানের মেমারির শশীনাড়া এলাকা থেকে দুই প্রভাবশালী তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। বিজেপি কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। মঙ্গলবার, ৩০ জুন, তাদের বর্ধমান আদালতে পেশ করা হয়।

বিজ্ঞাপন

ধৃত তৃণমূল নেতাদের নাম সবিতাব্রত চ্যাটার্জী ও ভিক্টর বিশ্বাস। আক্রান্ত বিজেপি পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে আদালত এবং উচ্চপর্যায়ের তদন্তকারী সংস্থার কড়া নজরদারিতে ঘটনার দীর্ঘ তদন্ত চলে। এই তদন্তের পর পুলিশ এই দুই নেতার জড়িত থাকার অকাট্য প্রমাণ পায়। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদের বর্ধমান আদালতে পাঠানো হয়েছে।

See also  বর্ধমান পূর্ব লোকসভা আসনে তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---