ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: উড়িষ্যা থেকে নিয়ে এসে বর্ধমানে গাঁজা পাচারের আগেই বর্ধমান থানার পুলিশের হাতে ধরা পড়ে গেলো এক মহিলা গাঁজা পাচারকারী। রবিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে বর্ধমান থানার পুলিশের একটি টিম নবাবহাটের কাছে বিরপুর এলাকায় অভিযান চালিয়ে বীরভূমের পাঁড়ুই এলাকার বাসিন্দা এক মহিলাকে আটক করে।

তার কাছ থেকে ৫ কেজির একটি গাঁজা ভর্তি প্যাকেট উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, বর্ধমানের মেডিকেল কলেজ হাসপাতালের কাছে কোন এক গাঁজা কারবারির হাতে এই মাল সরবরাহ করার পরিকল্পনা ছিল ধৃত মহিলা পাচারকারীর।
পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি জনবহুল হাসপাতাল চত্বরের আশেপাশে ভিড়ের সুযোগ কে কাজে লাগিয়ে সাধারণ মহিলাদের ব্যবহার করে কীভাবে এবং কারা এই নতুন কায়দায় গাঁজা সাপ্লাইয়ের বেআইনি করবার চালাচ্ছে তারও তদন্তে নেমেছে।








