---Advertisement---

Auto Image Slider

জামালপুরের হৈমবতী দাতব্য চিকিৎসাকেন্দ্রকে চালুর দাবীতে রাস্তা অবরোধ গ্রামবাসীদের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: সরকারী নিয়মের গেড়োয় পড়ে কার্যত বন্ধ হয়ে যাওয়া বর্ধমানের জামালপুরের পাঁচড়া চৌবেড়িয়ার হৈমবতী দাতব্য 

বিজ্ঞাপন
চিকিৎসালয়কে পুনরায় স্বমহিমায় চালুর দাবীতে মঙ্গলবার মেমারী – তারকেশ্বর রাস্তা অবরোধ করলেন এলাকার বাসিন্দারা। এদিন গ্রামবাসীরা জানিয়েছেন, আশপাশের প্রায় ১৫টি গ্রামের ৫০ -৬০ হাজার মানুষ এই দাতব্য চিকিৎসালয়টির ওপর নির্ভরশীল। এই চিকিৎসাকেন্দ্রের পরিষেবা বন্ধ থাকায় চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন এলাকার বাসিন্দারা। কারণ এই দাতব্য চিকিৎসালয়টি বন্ধ হওয়ায় ওই ১৫টি গ্রামের মানুষকে বিকল্প চিকিৎসা পরিষেবা নিতে হয় মেমারী গ্রামীণ হাসপাতাল অথবা বর্ধমান হাসপাতালে যেতে হচ্ছে। ফলে দুর্ভোগ বাড়ছে। তাই তাঁরা চান অবিলম্বে এই হৈমবতী দাতব্য চিকিৎসালয়টি চালু করা হোক।

 জেলা পরিষদ সূত্রে জানা গেছে, সাম্প্রতিককালে প্রতিটি ব্লকে ব্লকেই স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র চালু করেছে রাজ্য সরকার। একইসঙ্গে এই সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিকাঠামোরও উন্নয়ন করা হচ্ছে। এমতবস্থায় পূর্ব বর্ধমান জেলা পরিষদের নিয়ন্ত্রণ ও অধীনে থাকা এই সমস্ত দাতব্য চিকিৎসালয়গুলির চিকিৎসক ও কর্মীরা অবসরও নিয়েছেন। ফলে রাজ্য সরকারের নতুন গাইড লাইন অনুযায়ী ওই সমস্ত জায়গায় নতুন করে আর কোনো নিয়োগ হচ্ছে না। স্বাভাবিকভাবেই এই চিকিৎসাকেন্দ্রগুলিকে বন্ধ করে দেওয়া ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই। 

জানা গেছে, কার্যত দেশ স্বাধীন হবার আগে ও পরে এই সমস্ত দাতব্য চিকিৎসাকেন্দ্রগুলি তৈরীর সময় সরকারের সঙ্গে যে চুক্তি হয় সেই চুক্তিও এখন নতুন করে এই চিকিৎসাকেন্দ্রগুলি চালুর পক্ষে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। যদিও ইতিমধ্যেই এই সমস্ত বন্ধ থাকা চিকিৎসাকেন্দ্রগুলিকে নিয়ে কি করা যাবে তা জানতে রাজ্য সরকারের কাছে চিঠি দিয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া।

 তিনি এদিন জানিয়েছেন, দাতব্য চিকিৎসাকেন্দ্রটি পূর্বে জেলাপরিষদের নিয়ন্ত্রণে ছিল কিন্ত বর্তমানে জেলাপরিষদের যে স্কিমে ওই সেন্টারটি চলত বর্তমানে সেই স্কিম বন্ধ থাকায় এবং সমগ্র বিষয়টি আদালতের বিচারাধীন থাকায় এই সমস্যা তৈরী হয়েছে। বিকল্প ব্যবস্থার কথা ভাবা হচ্ছে। গ্রামবাসীরা জানিয়েছেন, এলাকার মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে অবিলম্বে ন্যূনতম দুই শয্যা বিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল হিসাবে চালু করা হোক হৈমবতী দাতব্য চিকিৎসাকেন্দ্রকে।

See also  করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহজনকদের স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ স্বেচ্ছাসেবী সংস্থার
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---