---Advertisement---

Auto Image Slider

বর্ধমানের ডিভিসি সেচ খাল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, আলোড়ন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ডিভিসির সেচ খাল থেকে এক যুবকের দেহ উদ্ধার কে কেন্দ্র করে আলোড়ন পড়ল বর্ধমানের বাজেপ্রতাপুরের ডাঙ্গাপাড়া এলাকায়। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারাই প্রথম দেখতে পায় ডাঙ্গাপাড়ার পাশেই ডিভিসি সেচ খালে এক ব্যক্তির দেহ ভাসছে। বর্ধমান থানার পুলিশ কে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।  

বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম সেখ সাইন ওরফে সেখ উকিল (১৮)। মৃতের পরিবার সুত্রে জানা গেছে, সেখ সাইন কাজের সূত্রে মহারাষ্ট্রে থাকতো। কিছুদিন আগে সে বাড়ি ফেরে। দুদিন আগে একটি বিয়ে বাড়ি যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। বাড়ির লোক খোঁজ খবর করেও তার কোনো খোঁজ পায়নি। এরই মধ্যে এদিন বাড়ির পাশের সেচ খালে মৃতদেহ উদ্ধারের পর পরিবারের লোকেরাই এটি সেখ সাইনের দেহ বলে সনাক্ত করেন। যদিও এই ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে বর্ধমান থানায় সন্ধ্যে পর্যন্ত কোন অভিযোগ জানায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর কেস রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মৃতের দাদা সেখ রাজা বলেন, ‘ দুদিন আগে পাড়ার একজন বন্ধুর সঙ্গে বিয়ে বাড়ি যাবে বলে বেরিয়েছিল ভাই। তারপর আর ফেরেনি। গতকালই আমরা বর্ধমান থানায় মিসিং ডাইরি করতে গিয়েছিলাম, থানা থেকে বলা হয়েছিল হাসপাতালেও একবার খোঁজ নিয়ে আজ ডাইরি করার জন্য। কিন্তু আজই সকালে বাড়িতে খবর আসে ক্যানেলের জলে একটি দেহ দেখা গেছে। আমরা গিয়ে দেখি সেটাই ভাইয়ের মৃতদেহ। কি কারণে ভাইয়ের মৃত্যু হয়েছে পুলিশ তদন্ত করে দেখুক, তবে আমরা মনে করছি ভাইকে খুন করা হয়ে থাকতে পারে।’
See also  বিশ্বস্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ধমানের রাস্তায় এনসিসির শোভাযাত্রা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---