---Advertisement---

Auto Image Slider

১০বছর প্রেম, সিঁদুর দান, সহবাস – এরপরেও অন্য পাত্রীর সঙ্গে বিয়ে, প্রতারণার অভিযোগ দায়ের প্রেমিকার

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: ১০বছরের প্রেম। পরে বিয়ের করার প্রতিশ্রুতি দিয়ে গোপনে মন্দিরে গিয়ে সিঁদুর দান। এমনকি একাধিকবার সহবাস করার পরেও শেষমেশ প্রেমিকা কে বিয়ে না করে অন্য মহিলার সঙ্গে বিয়ে করে নিল প্রেমিক। প্রতারিত হয়েছে জানার পর নিজের হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করল প্রেমিকা। রীতিমত চাঞ্চল্যকর এই ঘটনায় শোরগোল পড়েছে পূর্ব বর্ধমানের কালনা শহরে। প্রেমিকের বিরুদ্ধে কালনা থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছে প্রেমিকা। ঘটনাচক্রে অভিযুক্ত প্রেমিক ইন্দ্রনীল বসু কালনার ১২নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার কল্পনা বসুর ছেলে। অন্যদিকে প্রতারিত প্রেমিকা উমা বাগ ১৭নং ওয়ার্ড থেকে গত পুর নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

বিজ্ঞাপন
জানা গেছে গত দুদিন আগেই কাউন্সিলরের ছেলে ইন্দ্রনীল বসুর অন্য এক অন্য পাত্রীর সঙ্গে বিয়ে হয়ে যায়। আজ অর্থাৎ শনিবার তাদের বৌভাতের অনুষ্ঠান বলে জানা গেছে। আর এরই মধ্যে পাত্রের প্রেমিকা উমা বাগ এই ঘটনা জানতে পেরে আত্মহত্যার চেষ্টা করায় পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। উমা বাগ অভিযোগ করেছেন, ২০১২ সালে একটি মন্দিরে সিঁদুর দান করে ইন্দ্রনীল ও উমার বিয়ে হয়। দুই পরিবারই এই সম্পর্কের কথা জানতেন। এই সুযোগে একাধিক বার স্ত্রীর মর্যাদা দেবার প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে ইন্দ্রনীল বলে অভিযোগ উমার। 
কিন্তু গত কয়েক মাস আগে উমা বাগের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় ইন্দ্রিনীল। ইন্দ্রনীল ফের বিয়ে করছে খবর পেয়ে দুদিন আগে প্রেমিকা উমা তাদের বাড়িতে গেলে কাউন্সিলার কল্পনা বসু ও তার ছেলে ইন্দ্রনীল তাকে গালিগালাজ ও আত্মহত্যার প্ররোচনা দেয় বলে অভিযোগ। যদিও এই অভিযোগ মানতে নারাজ ছেলের পরিবার। ইন্দ্রনীল বসু জানিয়েছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ন মিথ্যা। এটা বিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র। পুলিশ অভিযোগের তদন্ত শুরু করেছে।
See also  বর্ধমানের ইউআইটি কলেজে ধুন্ধুমার, আহত দুই শিক্ষক, এক ছাত্র, থানায় অভিযোগ দায়ের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---