---Advertisement---

Auto Image Slider

ঝাড়ফুঁকের নামে যুবতীকে ধর্ষণ ওঝার, গ্রেফতার ওঝা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মঙ্গলকোট: যুবতীর অস্থির মনকে সুস্থ করার জন্য বাবা মেয়েকে নিয়ে গ্রামের এক ওঝার কাছে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই ওঝাই ঝাড়ফুঁকের নামে ওই যুবতীকে একাধিকবার ধর্ষণ করেছে বলে মঙ্গলকোট থানায় ওই যুবতীর বাবা অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলকোটে।অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ওঝাকে গ্রেফতার করে কাটোয়া আদালতে পাঠালে বিচারক অভিযুক্ত মারু শেখ(৪৩)কে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন
জানা গেছে, মঙ্গলকোটের ঝিলেরা গ্রামে ধুমকেতু তলার একটি শ্মশান রয়েছে। সেই শ্মশানে কেতুগ্রাম থানার মোরগ্রামের এক খ্যাপা বাবা নামে ওঝা আসে মাঝে মধ্যে। তার ভালো নাম মারু শেখ বয়স ৪৩ বছর। গত শনিবার কেতুগ্রাম থানার মোরগ্রামের এক ১৯ বছরের কিশোরীকে ঝাড়ফুঁক করাবে বলে নিয়ে আসা হয় মঙ্গলকোটে ঝিলেরা গ্রামের ওই শ্মশানে। ওই কিশোরীর সঙ্গে ছিল তার বাবা। 
শনিবার রাত্রের দিকে ঝাড়ফুঁকের নাম করে বেশ কয়েকবার ধর্ষণ করে ওই ওঝা বলে অভিযোগ কিশোরীর মা ও বাবার। তারা লিখিত অভিযোগ জানায় মঙ্গলকোট থানায়। গতকাল রাত্রে গ্রেপ্তার করা হয় ওই ওঝাকে। এই ঘটনায় মঙ্গলকোটের ঝিলেরা গ্রামের চাঞ্চল্য ছড়িয়েছে। কিশোরীর মা অভিযুক্তের দৃষ্টান্তমূলক সাজা দাবি করেছেন।
See also  সরকার দাম কমালেও, বর্ধমানে পুরোনো দামেই বিক্রি হচ্ছে মদ, ব্যাপক হৈ চৈ, উদাসীন আবগারি দপ্তর
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---