---Advertisement---

Auto Image Slider

বোমা বিস্ফোরণে উড়ে গেল দুটি হাত, চাঞ্চল্য কেতুগ্রামে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বোমা বিস্ফোরণে এক ব্যক্তির দুটি হাত উড়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার আগরডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের আমগরিয়া এলাকায়। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ। খবর পেয়ে কেতুগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জখম ব্যক্তি অষ্টম হাজরা কে উদ্ধার করে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠায়। 

বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, অষ্টম হাজরার বাড়ি বীরভূমের লাভপুর। আমগরিয়ায় তার শশুর বাড়িতে গতকাল রাতে বোমা বাঁধার সময় বোম বিস্ফোরণ হয়। আর সেই ঘটনায় অষ্টম হাজরার দুটি হাতের সামনের অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে অষ্টম হাজারার শশুরের নাম নানু হাজরা। পুলিশ এই ঘটনায় অষ্টম হাজরা ছাড়াও আরো এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
See also  বর্ধমানে পারিবারিক ঝামেলায় নাম জড়ালো টলিউডের বিশিষ্ট অভিনেত্রীর বাবার, তদন্তে পুলিশ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---