---Advertisement---

Auto Image Slider

বিশ্ব পরিবেশ দিবসে ‘মায়ের নামে একটি গাছ ‘ রোপণ কর্মসূচি পালন শ্রী রামকৃষ্ণ আশ্রম ও বিদ্যাপীঠে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, খন্ডঘোষ: বিশ্ব উষ্ণায়নের জেরে ক্রমবর্ধমান তাপমাত্রা বর্তমানে এক ভয়াবহ উদ্বেগের কারণ। প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনতে এবং এই উষ্ণায়ন মোকাবিলায় বৃক্ষরোপণের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। শুধু গাছ লাগানোই নয়, একটি বৃক্ষকে পরিপূর্ণভাবে লালন-পালন করার গুরুত্বও অপরিসীম। এই ভাবনাকে কার্যকর করতে প্রধানমন্ত্রী ‘মায়ের নামে একটি গাছ’ রোপণের নির্দেশ দিয়েছেন, যা বিশ্ব পরিবেশ দিবস 2026 উপলক্ষে যথার্থ রূপ পেলো।

বিজ্ঞাপন

আজ, ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা সহ দক্ষিণ দামোদরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। বিশেষত, পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের শাঁকারী গ্রামে এক মহৎ উদ্যোগ দেখা গেল। শাঁকারী রামকৃষ্ণ আশ্রম এবং শাঁকারী রামকৃষ্ণ বিদ্যাপীঠের যৌথ উদ্যোগে এবং খণ্ডঘোষ ব্লক ও পঞ্চায়েত সমিতি, তৎসহ শাঁকারী-২ গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় বৃক্ষচারা রোপণ করা হয়েছে। এই কর্মসূচিতে অংশ নেন শাঁকারী রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী কৃপানন্দ, শাঁকারী রামকৃষ্ণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক অরূপ ভট্টাচার্য, শাঁকারী-২ গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক সত্যপ্রিয় কর এবং বিশিষ্ট সমাজসেবী গোবিন্দ কোলে সহ অন্যান্যরা।

প্রধান শিক্ষক অরূপ ভট্টাচার্য তাঁর বক্তব্যে বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, “বিশ্বের পরিবেশকে ঠিক রাখতে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। প্রচণ্ড দাবদাহে সমস্ত প্রাণী নাজেহাল। তাই বিশ্বকে তার নিজস্ব পরিবেশের সামঞ্জস্যে ফিরিয়ে আনতে হলে অবশ্যই বৃক্ষরোপণ করা জরুরি।”

নির্মাণ সহায়ক সত্যপ্রিয় কর এই প্রসঙ্গে আরও যোগ করেন, “একটি গাছ একাধিক প্রাণের উৎস। প্রত্যেকটি প্রাণ রক্ষা করতে হলে বিশ্বের প্রতিটি মানুষকে একটি করে গাছ লাগাতে হবে। শুধু গাছ লাগানোই নয়, সেটিকে পরিপূর্ণভাবে লালন-পালন করে বড় করে তোলার দায়িত্বও আমাদের। এই কর্মসূচি কেবল বৃক্ষরোপণ নয়, প্রকৃতির প্রতি সম্মান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকারের বার্তা দিচ্ছে। প্রধানমন্ত্রীর ‘মায়ের নামে একটি গাছ’ স্লোগানকে সামনে রেখে এই সম্মিলিত প্রচেষ্টা উষ্ণায়ন মোকাবিলায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

See also  সিনে রাইটিংয়ে সাফল্য, দেবরাজ সাহার গল্প কি এবার রূপ নেবে চলচ্চিত্রে!
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---