ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমানের নবাবহাট এলাকার লাইফ কেয়ার নার্সিংহোমে চার বছরের শিশুর চিকিৎসায় গাফিলতির অভিযোগের ভিত্তিতে অবশেষে বীরভূমের বোলপুর থেকে বর্ধমান থানার পুলিশ গ্রেপ্তার করল শিশুটির অপারেশনে নিযুক্ত অ্যানেস্থেটিস্ট চিকিৎসক বনোজ কুমার দে কে।

উল্লেখ্য শিশু মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই বর্ধমান থানার পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত নার্সিংহোম এর দুই মালিক কে এবং জাল চিকিৎসক শেখ সাইদুল হক কে গ্রেপ্তার করেছে। এবার অপারেশনের মূল কান্ডারী অ্যানেস্থেটিস্টক চিকিৎসক কেও গ্রেপ্তার করা হলো বলেই পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, সোমবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে এবং ফোনের সূত্র ধরে বোলপুরের প্রত্যন্ত একটি আদিবাসী গ্রামের একটি হোটেল থেকে মনোজ কুমার দে কে বর্ধমান থানার পুলিশ গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার বর্ধমান আদালতে অভিযুক্ত চিকিৎসককে পেশ করে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে পুলিশের পক্ষ থেকে।









