---Advertisement---

Auto Image Slider

বাড়ির মধ্যেই গলা কাটা দেহ উদ্ধার কালনায়, তদন্তে পুলিশ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: বাড়ির মধ্যেই রহস্যজনক ভাবে মৃত এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার করল কালনা থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম উৎপল গুপ্ত (৪৯)। ঘটনাটি ঘটেছে কালনা পুরসভার সমাজবাড়ি এলাকায়। কালনা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কিভাবে বাড়ির মধ্যেই গলা কেটে মারা গেলেন ওই ব্যক্তি তার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ অনুসন্ধান করার জন্য মৃত ব্যক্তির ছেলে সায়ন্তিক গুপ্ত(২০)কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিজ্ঞাপন

মৃত ব্যক্তির ছেলে সায়ন্তিক গুপ্ত জানিয়েছে, শনিবার দুপুরে সে ও তার মা ঘরে শুয়ে ছিলেন। সেই সময় তারা বাবা বাড়ি ফেরেন। বাবা মদ্যপ অবস্থায় ছিলেন। তবুও আবার বাড়ি থেকে মদ খাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছিলেন। তখন বাবার কাছ থেকে জোর করে মোটর সাইকেলের চাবি কেড়ে নিয়ে ঘরে ঢুকে যায় সে। এরপরই ঘরের বাইরে বারন্দায় কাঁচ ভাঙ্গার আওয়াজ শুনতে পাওয়া যায়। ছুটে এসে দেখে জানলার কাঁচ ভাঙ্গা, বাবার গলা কেটে গিয়ে রক্তাক্ত অবস্থায় নিচে পরে রয়েছেন। পুলিশ কে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়।

সায়ন্তিক জানিয়েছে, তার বাবা প্রায়ই মদ খেতো। এদিনও মদ খেয়ে ছিলেন। ফের মদ খেতে বাধা দেওয়ায় এবং মোটর সাইকেলের চাবি নিয়ে নেওয়ায় রেগে গিয়ে টাল সামলাতে না পেরে হয়তো জানলার কাঁচের উপর পড়ে যান। তখনই এই বিপদ ঘটে গেছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও প্রতিবেশীদের অনেকে জানিয়েছেন, উৎপল গুপ্তের বাড়িতে প্রায়ই অশান্তি হতো। স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়াঝাটি লেগে থাকত স্বামীর। এই নিয়ে প্রতিবেশীদের মধ্যেও ক্ষোভ ছিল। এদিন ঘটনা ঘটার পরেও প্রতিবেশীরা গুপ্ত বাড়িতে সেই ভাবে কেউ আসেননি।

See also  বর্ধমানে বিজেপি নেতার ওপর হামলা, অভিযোগের তীর তৃণমূলের দিকে, চাঞ্চল্য
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---