---Advertisement---

Auto Image Slider

খন্ডঘোষে অবৈধ বালির গাড়ি ধরতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ছ জন চালক, আটক একাধিক গাড়ি

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, খন্ডঘোষ: নিষেধ অমান্য করে নদী থেকে বালি তোলা চলছে অবাধে। বারবার পুলিশি অভিযানে নেমে গাড়ি সমেত আটকও করা হচ্ছে বেআইনি কারবারিদের। কিন্তু তাতেও হুশ ফিরছে না বালি লুটেরাদের। রবিবার ভোরে বর্ধমানের গৈতানপুর  চরমানা থেকে ট্রাক্টারে তোলা হচ্ছিল নদী থেকে বালি। পুলিশের কাছে এই খবর পৌঁছাতেই ঘটনাস্থলে অভিযান চালিয়ে বালি বোঝাই ট্রাক্টর এবং চালকসহ পাঁচজনকে আটক করে খন্ডঘোষ থানার পুলিশ। ধৃতদের রবিবার বর্ধমান আদালতে তোলা হয়।

বিজ্ঞাপন

এছাড়াও খন্ডঘোষের নারীচা ঘাট থেকে বালি লোড করে একটি ট্রাক বর্ধমানের দিকে আসার সময় সালুন মোড়ের কাছে পুলিশ নাকা চেকিংয়ে গাড়িসহ ড্রাইভারকে ধরে থানায় নিয়ে আসে। তাকেও এদিন বর্ধমান আদালতে পেশ করা হয়।

See also  সূর্য ডুবলেই বর্ধমান বাঁকুড়া রোড ওভারলোড বালির গাড়ির দখলে! নির্বিকার পুলিশ ও প্রশাসন, ক্ষোভ বাড়ছে এলাকায়
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---