---Advertisement---

Auto Image Slider

আরামবাগের মর্মান্তিক দুর্ঘটনায় শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে সরকার, মন্ত্রী ও বিধায়কদের মাধ্যমে পরিবার প্রতি ৪ লক্ষ টাকা আর্থিক সহায়তা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: আরামবাগে মর্মান্তিক বাস দুর্ঘটনায় স্বজনহারা পরিবারগুলির পাশে দাঁড়ালো রাজ্য সরকার। গত ২৩ জুন, ২০২৬ তারিখে হুগলির আরামবাগ শহর সংলগ্ন আদমবাদ এলাকায় এক যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে। এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান পূর্ব বর্ধমান জেলার রায়না এক ব্লকের ধারান গ্রামের আদিবাসী পাড়ার বাসিন্দা ৬০ বছরের লক্ষ্মী মুর্মু এবং ৩১ বছরের শর্মিলা সরেন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার চারদিন পর, অর্থাৎ শুক্রবার, ২৬ জুন, ২০২৬ তারিখে, মৃতদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন রাজ্যের শ্রম ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। তাঁর সঙ্গে ছিলেন পুড়শুড়া বিধানসভার বিধায়ক বিমান ঘোষ, আরামবাগ বিধানসভার বিধায়ক হেমন্ত বাগ এবং রায়না বিধানসভার বিধায়ক সুভাষ পাত্র সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। প্রতিটি মৃত পরিবারকে ৪ লক্ষ টাকা করে, মোট ৮ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন, “প্রতিটি মৃত্যুই বেদনাদায়ক। তবে মৃত্যুকে উপেক্ষা করা যায় না। তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে আমরা মৃত পরিবারের লোকজনের হাতে চেক তুলে দিলাম।” রায়নার বিধায়ক সুভাষ পাত্র শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, “আমরা প্রত্যেকটি পরিবারের সাথে এবং সবার পাশে আছি। আগামী দিনেও তাঁদের পাশে থেকে সম্ভাব্য সবরকম সহযোগিতা করা হবে।”

সরকারি এই আর্থিক সহায়তা পেয়ে পরিবারের লোকজন জানান, “যাদেরকে আমরা হারিয়েছি, তাদের তো আর কোনোদিনই ফিরে পাবো না। কিন্তু এই মুহূর্তে সরকারি সাহায্য পেয়ে অনেকটাই উপকৃত হলাম।” প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে এই আর্থিক সহায়তা কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে কিছুটা হলেও স্বস্তি দেবে।

See also  বর্ধমান রেলস্টেশনের পথ শিশুদের সঙ্গে মেয়ের জন্মদিন পালন করলেন বাবা,মা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---