---Advertisement---

Auto Image Slider

৮০ লিটার চোলাই সহ গ্রেপ্তার দুই কারবারি

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মাধবডিহি: ৮০ লিটার চোলাই মদ সহ ২ জনকে গ্রেফতার করলো পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার পুলিশ। ধৃত চোলাই মদ কারবারিদের বিরুদ্ধে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজ্জু করে শুক্রবার বর্ধমান আদালতে পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম অভিজিৎ রায় ও পূর্ণ মালিক। তাদের দুজনেরই বাড়ি গোতান অঞ্চলের আতাপুর গ্রামে।

বিজ্ঞাপন

শুক্রবার ভোরে মাধবডিহি থানার সাব ইন্সপেক্টর সুদীপ্ত মালিক গোপন সূত্রে খবর পেয়ে গোতান অঞ্চলের হোদিলপুর ফুটবল মাঠ থেকে অভিযুক্তদেরকে গ্রেফতার করেন। চোলাই মদ বিক্রি করার সময় মদ সহ তাদেরকে গ্রেফতার করেন। পুলিশ জানিয়েছে, চোলাই মদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হবে আগামী দিনে।

See also  ঋণদানকারী ব্যাঙ্কের কর্মীদের বিরুদ্ধে ঋণগ্রহীতার মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ মেমারিতে, আলোড়ন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---