---Advertisement---

Auto Image Slider

ভেড়া চড়াতে গিয়ে ভাতারে পথ দুর্ঘটনায় মৃত্যু দুই মহিলার

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, ভাতার: ভেড়া চড়াতে গিয়ে চারচাকা গাড়ির ধাক্কায় মারা গেলেন দুই মহিলা। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের বলগোনা-চন্দ্রপুর রোডের সেলেন্ডা সংলগ্ন এলাকায়। মৃত মহিলাদের নাম কল্পনা সাঁতরা (৫৬) ও শেফালী মাঝি (৬৭)। মৃত দুই মহিলার বাড়ি ভাতারের সেলেন্ডা এলাকায়।

বিজ্ঞাপন

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ভাতারের সেলেন্ডা গ্রামের বাসিন্দা কল্পনা ও শেফালী দেবী মঙ্গলবার বিকেলে ভেড়া চড়াতে গিয়েছিলেন। রাস্তা দিয়ে ফেরার পথে একটি চারচাকা অজানা গাড়ি তাদেরকে সজোরে ধাক্কা মারে। স্থানীয় মানুষ রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ভাতার হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। সেখানেই চিকিৎসক শেফালী দেবী কে মৃত ঘোষণা করেন।

পাশাপাশি গুরুতর জখম কল্পনা দেবীকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যালে নিয়ে আসা হয়। বুধবার ভোরে মৃত্যু হয় কল্পনা সাঁতরার। বুধবার দেহ দুটির ময়নাতদন্ত করা হয়। এদিকে মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই  পরিবারে। পাশাপশি ঘাতক গাড়িটির চালকের সন্ধান শুরু করেছে ভাতার থানার পুলিশ।

See also  হারিয়ে যাওয়া দুই ক্ষুদে কে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলো রায়না থানার পুলিশ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---