---Advertisement---

Auto Image Slider

তোলাবাজি, হুমকি ও মারধরের অভিযোগে জামালপুর তৃণমূল ব্লক সভাপতি মেহমুদ খান গ্রেফতার, জেলায় আলোড়ন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: রাজ্যজুড়ে তৃণমূল নেতা-কর্মীদের গ্রেফতারির আবহে এবার পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক তৃণমূল সভাপতি মেহমুদ খান পুলিশি জালে। তোলাবাজি, হুমকি এবং মারধরের মতো গুরুতর অভিযোগে বৃহস্পতিবার সকালে হুগলির গুড়াপ থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

এদিন সকালেই পুলিশ মেহমুদ খানকে বর্ধমান আদালতে পেশ করেছে। তদন্তের স্বার্থে তার দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গ্রেফতারির পর মেহমুদ খান সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন, কেন তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন। সবাইকে ভালো থাকার আহ্বান জানিয়েছেন এই তৃণমূল নেতা। তার এই গ্রেফতারি পূর্ব বর্ধমান জেলাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

See also  ভয়াবহ দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যুর পর আহত আরো এক শিশুর মৃত্যু বর্ধমান মেডিক্যালে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---