---Advertisement---

Auto Image Slider

পূর্ব বর্ধমানে জেলা পুলিশের পথ নিরাপত্তা কর্মসূচি শুরুর ২৪ ঘণ্টার মধ্যেই পৃথক পথ দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: জেলা পুলিশের পক্ষ থেকে সোমবারই জেলাজুড়ে শুরু হয়েছে পথ নিরাপত্তা কর্মসূচি। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই জেলার বিভিন্ন থানা এলাকায় পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো চার জনের। স্বাভাবিকভাবেই রাস্তায় পথচারীদের নিরাপত্তা ঠিক কতটা সুরক্ষিত সেই নিয়ে উদ্বিগ্ন ওয়াকিবহাল মহল।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ৯ টা নাগাদ পূর্ব বর্ধমানের রায়না থানার খালেরপুল এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম উজির আলী খাঁ, বয়স আনুমানিক ১০৩ বছর। বাড়ি রায়না থানার উদয়কৃষ্ণপুর এলাকায়। ঘটনা প্রসঙ্গে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে বর্ধমানের দিক থেকে বাঁকুড়া মোড়ের দিকে একটি ছ’চাকা যাচ্ছিল। লড়িটির পাশ দিয়ে সাইকেল নিয়ে যাবার সময় উজির আলীর সাইকেল এর সঙ্গে ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পড়ে যায় ওই ব্যক্তি। লরিটির পিছন চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইকেল আরোহীর। দুর্ঘটনার পরই স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়েন। সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরে রায়না থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক করে।

অন্যদিকে ১১৪ নং জাতীয় সড়কের করঞ্চি মোড়ে একটি দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে আরেকটি ডাম্পার ধাক্কা মারলে ঘটনায় গাড়িটির চালক ও খালাসি গুরুতর জখম হয়। তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক খালাসি শেখ নাসিরুল কে মৃত ঘোষণা করেন।  চালক শেখ সিজারুল জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। মৃত শেখ নাসিরুলের বাড়ি বীরভূমের সাইথিয়া থানার মাঠপলশা গ্রামে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এরই পাশাপাশি গতকাল সন্ধ্যায় ভাতার থানার বড়া চৌমাথা এলাকায় একটি টোটো যাত্রী নামিয়ে ফেরার পথে একটি ডাম্পার ধাক্কা মারলে ঘটনায় টোটো চালক মোরশেলেম শেখ(৬১) গুরুতর জখম হয়। গুরুতর জখম অবস্থায় গতকাল সন্ধ্যায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা চলাকালীন গভীর রাতে মারা যায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মরশেলেম শেখের বাড়ি গুসকরার খাদিম পাড়া।

See also  ঘোষিত নির্মল শহর, তবুও বর্ধমান শহরে যত্রতত্র মলমূত্র ত্যাগ করলেই ১০০ থেকে ৫০০ টাকা জরিমানার বিজ্ঞপ্তি ঘিরে চর্চা

এছাড়াও মঙ্গলবার সকাল ১২ টা নাগাদ বর্ধমান কালনা রোডের কৃষি খামারের প্রথম গেট এলাকায় একটি মোটর সাইকেলের সঙ্গে মারুতি ওমনি গাড়ির সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় শ্যামল দাস (৩২) নামে মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। তার বাড়ি বর্ধমান থানার কপিবাগান এলাকায়। এই দুর্ঘটনায় সৌরভ পণ্ডিত নামে আরও একজন জখম অবস্থায় বর্ধমান মেডিকেলে চিৎসাধীন। আহত ব্যক্তির বাড়ি হাটগোবিন্দপুর। 

শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---