---Advertisement---

Auto Image Slider

সম্মন্ধির মৃতদেহ নিতে এসে বর্ধমান মেডিকেলের ভিতর বাইকের ধাক্কায় মৃত্যু ভগ্নিপতির,গ্রেপ্তার চালক

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: আত্মীয়ের মরদেহ নিতে এসে খোদ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ভিতর বেপরোয়া মোটর সাইকেলের ধাক্কায় মারা গেলেন মৃতের এক আত্মীয়। আর ভয়াবহ এই ঘটনায় সোমবার বিকেলে বর্ধমান মেডিকেলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর জখম ব্যক্তিকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসার পর সেখানেই ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘাতক মোটর সাইকেলের চালক কে ও গাড়িটিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে গ্রেপ্তার দেখিয়ে বর্ধমান আদালতে পাঠিয়েছে পুলিশ। কি কারণে হাসপাতালের ভিতর এতো দ্রুত মোটর সাইকেল চালানো হয়েছিল তারও তদন্ত শুরু করেছে পুলিশ।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম দূর্গাচরণ মান্ডি(৪৮)। তার বাড়ি বাঁকুড়ার পাত্রসায়ের এলাকায়। তিনি রায়নার পূর্ব মুসলিম পাড়া এলাকায় আত্মীয়ের বাড়িতেই ছিলেন। সেখান থেকেই সোমবার তিনি বর্ধমান হাসপাতালে ভর্তি থাকা তাঁর সম্মন্ধি সুকুমার মাঝির মরদেহ নিতে হসপিটালে গ্রামের আরও কিছু লোকের সঙ্গে এসেছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, সুকুমার মাঝি ওরফে ক্যাবলা প্রায় ২০দিন ধরে মাথায় সংক্রমণ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার বিকেলে তিনি মারা যান। তারই দেহ নিয়ে যাবার জন্য দুর্গাচরণ মান্ডি হাসপাতালে এসেছিলেন। রাধারাণী ওয়ার্ডের সামনে তিনি সিঁড়িতে বসে অপেক্ষা করছিলেন। সেই সময় একটি বাইক দ্রুত গতিতে এসে সরাসরি তার বুকে ধাক্কা মারে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে এলে সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ বাইক ও চালককে আটক করেছে।

See also  বর্ধমানের অভিজাত হোটেল এবং পানশালায় ভুজিয়া ব্যবসায়ীকে ব্যাপক মারধরের অভিযোগ বাউন্সার ও বহিরাগতদের,চাঞ্চল্য
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---