---Advertisement---

Auto Image Slider

শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি মেলার আড়ালে চলছে জুয়ার আসর, পুলিশের হানা, গ্রেফতার ছয়

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং হস্তশিল্পের মেলা কে সামনে রেখে চলছে জুয়ার আসর। পূর্ব বর্ধমানের জামালপুর থানার অমরপুর ফুটবল মাঠে শুরু হয়েছে “সবুজ সৃজনী” মেলা। জামালপুর নজরুল সংঘ এই মেলার উদ্যোক্তা। বিগত বেশ কয়েক বছর ধরেই হয়ে আসছে এই মেলা বলে জানা গেছে। এলাকা সহ আশপাশের বহু গ্রাম থেকে মানুষ এই মেলা দেখতে ও ঘুরতে ভিড় করছে। কিন্তু অভিযোগ, সন্ধ্যা হলেই মেলা প্রাঙ্গণে রমরমিয়ে শুরু হয়ে যাচ্ছে জুয়া খেলা। রীতিমত টাকা ছড়িয়ে সেইসব খেলা চলছে প্রকাশ্যে। রবিবার মেলায় পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর বন্ধ করার পাশাপাশি ৬ জনকে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত শনিবার এই মেলা শুরু হয়েছে। উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অসীমা পাত্র এবং জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি। এছাড়াও উপস্থিত ছিলেন শাসক দলের ও প্রশাসনের একাধিক ব্যক্তিত্ব। এরপরেও কিভাবে মেলার আড়ালে জুয়ার আসর চলছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। গ্রামীন এই মেলায় এলাকার মহিলা থেকে পড়ুয়া সকলেই ভিড় করছেন প্রতিদিন। চলছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও।

তবু সংস্কৃতির আড়ালে এই অপসংস্কৃতির উৎস কি এবং কাদের মদত রয়েছে তাই নিয়ে ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়েছে ব্লক জুড়ে। এমনকি জুয়ার আসরের ছবি তুলতে গিয়ে কার্যত বাধার সম্মুখীন হতে হয় সাংবাদিকদের। এরপরই পুলিশের কাছে খবর পৌঁছালে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ৬জনকে গ্রেফতারের পাশাপাশি, জুয়ার আসর ভেঙে দেওয়া হয়।

See also  জায়গা দখল কে কেন্দ্র করে বৃদ্ধ দম্পতি কে মারধরের অভিযোগ মেমারিতে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---