---Advertisement---

Auto Image Slider

স্ত্রীর নাকের ওপর বঁটি চালিয়ে দিলো স্বামী, স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: স্বামী স্ত্রীর অশান্তির জেরে স্ত্রীর নাকের উপর বঁটি চালিয়ে দিল স্বামী। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মেমারির ১০ নম্বর ওয়ার্ডের তালপাতা এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনার পর স্ত্রী লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন মেমারি থানায়।মেমারির ১০ নম্বর ওয়ার্ডের তালপাতা এলাকার বাসিন্দা সুলতানা খাতুন। স্বামী শেখ ওবাইদুল। পেশায় গাড়িচালক। এলাকা সূত্রে জানা গেছে, প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তির ঘটনা ঘটত। এমনকি স্ত্রীকে মারধর করতেন বলেও অভিযোগ রয়েছে স্বামীর বিরুদ্ধে।

বিজ্ঞাপন

ইতিমধ্যে অত্যাচার সহ্য করতে না পেরে স্থানীয় রাজনৈতিক নেতাদের বিষয়টির জানান স্ত্রী সুলতানা খাতুন। স্থানীয় নেতৃত্বরা স্ত্রীর ওপর অত্যাচার বন্ধ করার জন্য স্বামীকে একটি প্রতিশ্রুতি পত্রে স্বাক্ষর করিয়ে নেয়। আর সেই নিয়েই আবারো স্বামী-স্ত্রীর মধ্যে বুধবার সন্ধ্যায় অশান্তি চরমে পৌঁছায়। অভিযোগ অশান্তির মধ্যেই শেখ ওবাইদুল ধারালো বঁটি চালিয়ে দেয় স্ত্রীর নাকের ওপর। স্ত্রী সুলতানা খাতুনের অভিযোগ, ‘আমি যাতে চিৎকার করতে না পারি তারজন্য স্বামী আমার রক্তাক্ত পরিস্থিতিতেও গলায় বটি ধরে চিৎকার করতে বরণ করেন।’

কোনোরকমে স্বামীর হাত থেকে পালিয়ে এসে চিৎকার চেঁচামেচি করতেই ছুটে আসেন প্রতিবেশীরা। তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মেমারি গ্রামীণ হাসপাতালে। ঘটনার পর বৃহস্পতিবার মেমারি থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্ত্রী সুলতানা খাতুন।

See also  নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে গেল লরি, মৃত এক মহিলা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---